,

বঙ্গবন্ধুকে কটুক্তি করার জেরে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কটুক্তিকারী সাময়িক বরখাস্ত

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2017
news-image

শাহাদাত বিপ্লব, কুবিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক কর্মচারীর ব্যক্তিগত প্রোফাইল থেকে কটুক্তিমূলক বক্তব্য প্রদান করায় উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রবিবার বিকালে ঐ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ঐ কর্মচারীর শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। এদিকে বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে এ ঘটনার নিন্দা জানিয়ে ঐ কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। এছাড়াও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ থেকে অভিযুক্ত এ কর্মচারীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো: কামাল উদ্দিনের শ্যালক ও পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী কম্পিউটার অপারেটর শায়খুল হোসাইন ভুঁইয়া গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে উত্তপ্ত হয়ে উঠে কà