বরুড়ায় শোকের মাসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ভাংচুর করলো এক আলীগ নেতা
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি সার্জেন্ট নূরুল ইসলাম শিশু একাডেমি কিন্ডারগার্টেনের অফিস ও ক্লাসরুমে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিসহ আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাতে বিজয়পুর ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও আলোর প্রদীপ সংগঠনের সভাপতি মোঃ মাহফুজুল ইসলাম হেনস্তার শিকার হন।
জানা গেছে, বরুড়ার মোড়াবাজাল গ্রামের প্রয়াত নূরুল ইসলামের বড় ছেলে মিজানুর রহমানের স্ত্রীকে দীর্ঘদিন যাব শশুর বাড়ীর লোকজন আটকে রাখেন। তার বউকে সামাজিকভাবে বসে আনার জন্য বিজয় গ্রামের বাসিন্দা ও তার মামা শশুর এবং বেফাক বোর্ডের বহিস্কৃত মাওলানা হাজী আঃ গনী’ বাধা সৃষ্টি করেন। মিজান তার মামা শশুরের সাথে বহুবাà¦
