,

বর্ণমালার উদ্যোগে ৪০তম বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা

আজকের কুমিল্লা ডট কম :
May 5, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

চাই না অন্ন, চাই না বস্ত্র, অ আ ক খ আসল অস্ত্র- এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বর্ণমালা সামাজিক সংঘের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পদুয়ারপাড় ঈদগাহ মাঠে  ৪০-তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত নাঙ্গলকোট উপজেলার ক্যাডারদের ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হেসাখাল ইউনিয়নের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াত ও বর্ণমালা সামাজিক সংঘের সভাপতি জাবের মাহমুদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রিপাবলিক ইন্সুইরেন্স কোম্পানী লিঃ ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর সামছুদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু । বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, ঢাকা কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ওয়ালীউল্লাহ্, সুহৃদ এ কে কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ড. এ কে এম হারুনর রশীদ মজুমদার, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের প্রশিক্ষক সামছুদ্দিন শিশির, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি মà§