বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদিকতা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে : অধ্যাপক ডা. তৃপ্তীশ
সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি সমাজের প্রতি দায়িত্বশীলতা জাগিয়ে তুলে উল্লেখ করে হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ বলেছেন, বস্তুনিষ্ঠ ও মানবিক সংবাদিকতা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এধরণের সাংবাদিকতার প্রয়োজনীয়তা কখনোই শেষ হয়ে যায় না। এটি সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সাহায্য করে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। এরকম সাংবাদিকতা পাঠকের হৃদয়ে তথা সমাজে অনন্তকাল বেঁচে থাকে। অনলাই প্ল্যাটফর্মে কুমিল্লা থেকে প্রকাশিত ‘প্রতিসময়’ নিউজ পোর্টাল প্রতিষ্ঠার পাঁচ বছরে বস্তুনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের জায়গাটি ধরে রাখতে পেরেছে। সততা ও আদর্শের পথ ধরে সংবাদ পরিবেশনের এই সাফল্য ‘প্রতিসময়’কে আরও পাঠকপ্রিয়তা করে তুলবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন নিউà¦