বাংলাদেশে যেমন কাটলো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলারের প্রথম বছর
স্টাফ রিপোর্টারঃ
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার সম্প্রতি বাংলাদেশে তার প্রথম বছর পূর্ণ করেছেন। তাঁর প্রথম বছরটি কেমন কাটল, সে বিষয়ে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে।
বাংলাদেশে কাটানো প্রথম বছরটির কথা স্মরণ করে রাষ্ট্রদূত মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র ও এই চমৎকার দেশটির মধ্যকার ক্রমবর্ধমান সর্ম্পকের অংশীদার হতে পারায় নিজেকে খুবই ভাগ্যবান মনে হয় আমার। প্রথমবার পৌছে আমি নিজের কাছে অঙ্গীকার করেছিলাম প্রথম ৮ মাসের মধ্যে বাংলাদেশের ৮টি বিভাগ ঘুরে দেখবো। এই দারুণ দেশটির যেখানেই সফর করেছি সেখানেই অসাধারণ, প্রাণবন্ত উদারতা ও সুস্বাগত পেয়েছি। আমার মনে হয় এটি বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্য। রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে, নির্যাতিত একটি জনগোষ্ঠির লাখো সদস্যের জন্য আপনারা সীমান্ত ও হৃদয় খুলে দেওয়ার মাধ্যমে যে উদারতা ও সহমর্মিতা দেখিয়েছেন তা গোটা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্বরূপ।

