,

বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ জননেত্রী শেখ হাসিনার হাতে …….এমপি বাহার

আজকের কুমিল্লা ডট কম :
January 4, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ জননেত্রী শেখ হাসিনার হাতে। কেননা বাংলাদেশে আজ উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা শুধু মাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। যারা ভেবেছিলো বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে ছাত্রলীগকে দমিয়ে রেখে বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় রুপান্তর করবে। ছাত্রলীগের সক্রিয় কর্মকান্ডের ফলে তারা আজ শতভাগ ব্যার্থ হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। গতকাল সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আয়োজনে কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি বাহার আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা ভিক্টেরিয়া কলেজ শাখা নেতৃত্ব তৈরির একটি অন্যন্য প্রতিষ্ঠান। ভিক্টেরিয়া কলেজের ছাত্রলীগ কর্মীরা আজ সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার মহান যুদ্ধে ছাত্রলীগের রয়েছে গৌরব উজ্জল ভূমিকা ।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আ.ক.ম আব্দুল আজিজ সিহানুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর জাতীয় কমিটির সদস্য নাজমুল হাসান পাখি, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়