,

বিচার চাওয়ায় ব্যবসায়ীকে মারলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2021
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিনহাজ উদ্দিনের কাছে এক শিক্ষক নেতার বিচার চাইতে যাওয়ায় মোহাম্মদ হোসেন মজুমদার নামের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ হোসেন মজুমদার ফেনী কলেজ রোডের আমিন বিল্ডিংয়ের কোহিনূর লাইব্রেরির মালিক।

মোহাম্মদ হোসেন মজুমদার জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের প্রাক প্রাথমিক ও স্লিপের মালামাল সরবরাহ করে আসছেন। সেই তিনি অনুযায়ী নাঙ্গলকোট উপজেলায় ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে করোনা সামগ্রী বিক্রি করেন। ওই সব সামগ্রী ৬ হাজার ৫ শত টাকার প্যাকেজ আকারে প্রতিটি বিদ্যালয়ে বিক্রি করা হয়। এ সামগ্রী বিক্রির প্রথম দিনে নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকার হুমায়ুন কবির মজুমদার উৎকোচের জন্য বিভিন্ন ভাবে হয়রানি করে। এক পর্যায়ে সে উপজেলার শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিনের কথা বলে ২৫ হাজার ও শিক্ষক সমিতির কথা বলে ২৫ হাজার মোট ৫০ হাজার টাকা নিয়ে যায়। ওই সামগ্রী সব টাকার মধ্যে বাকি ৩৪ হাজার টাকার জন্য গেলে মাস্টার হুমায়ুন বিভিন্ন তালবাহানà