,

বিপিএল ফাইনাল নিয়ে কি ভাবছেন কুমিল্লার অধিনায়ক

আজকের কুমিল্লা ডট কম :
February 8, 2019
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

ইনজুরির কারণে গ্রুপপর্বের কয়েকটি ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় চলে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ান সাবেক এই অধিনায়কের পরিবর্তে কুমিল্লার নেতৃত্বের গুরুদায়িত্ব চলে আসে ইমরুল কায়েসের কাঁধে। জাতীয় দলের এই ওপেনারের নেতৃত্বে ফাইনালে উন্নীত ভিক্টোরিয়ান্স।

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলায় বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে। তার আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনাক ইমরুল কায়েস।

এদিন তিনি বলেন, ফাইনালে যারা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবে তারাই সাফল্য পাবে। বেশি এক্সাইটমেন্ট থাকলে আসলে সাফল্যের সুযোগটি কম থাকে। ফাইনাল ম্যাচে সবাই অনেক উত্তেজিত থাকবে। তবে আমরা মাঠে খেলাটাকে উপভোগ করার চেষ্টা করব। সেটা ঠিকমতো করতে পারলে আমার মনে হয় সাফল্যের সুযোগটি বেশি থাকবে।

বিপিএলের সবশেষ পাঁচ আসরের চারবারের ফাইনালে খেলে তিনবার শিরোপা জিতে ঢাকা। আরও একটি ট্রফির সামনে দাঁড়িয়ে বিপিএলের অন্যতম ফেবারিট সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। ঢাকাকে হারাতে হলে কি করতে হবে এমন প্রশ্নের জবাবে কুমিল্লার অধিনায়ক ইমরুল বলেন, ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে এটাই প্রথম টার্গেট। তাহলেই আমরা হারাতে পারব।

২০১৫ সালে বিপিএলে প্রথমবার ফাইনালে খেলে মাশরাফি বিন মুর্তার নেতৃত্বে শিরোপার স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইমরুল। এবার তার নেতৃত্বেই আরà¦