বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘
নিজস্ব প্রতিবেদক:
দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। সে লক্ষ্যে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর উন্মোচন করেছেন ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো। টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজনকে সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’।
এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার এই উদ্যোগ নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য তৈরি করছে সম্ভাবনাময় মঞ্চ।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’, যেখানে রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে অনুষ্ঠিত হবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট।
আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এই মেগা আসরে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগুলো লড়বে শিরোপা জয়ের জন্য।
এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন