,

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 29, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নিজস্ব ভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম এর বর্ণনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও রেক্টর, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লার হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ইমাম হোসেন মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমিনুর রহমান মজুমদার। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সভাপতি সাইদুর রহমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ভবনের জমিদাতা মরহুম আব্দুল গফুর এর পুত্র আবুল কাশেম, প্রমিন্যান্ট চাইল্ড একাডেমীর অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সাবেক সভাপতি ও প্রক্টর ওমর ফারুক, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সভাপতি শাহিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জয় চন্দ্র শীল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসল