,

বিশ্ব দরবারে প্রশংসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজকের কুমিল্লা ডট কম :
July 9, 2018
news-image

 

নিউজ ডেস্ক :

একটি শোষণহীন, দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত, স্বপ্নের বাংলাদেশ গড়ার অবিরাম স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন একে একে বাস্তবায়ন করে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও সুশাসনে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ এখন নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। দেশ এখন দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি থেকে শুরু করে সামরিক শক্তিতেও বিশ্বের মধ্যে অন্যতম হয়ে উঠেছে। আর এসব সম্ভব হচ্ছে এাকমাত্র সুশিক্ষিত নেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য জীবদ্দশায় হাজারও দেশীয় ও আন্তর্জাতিক ডিগ্রী এবং পুরষ্কার অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন।

শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশ এখন কম-বেশি পানির ন্যায্য হিস্যা পাচ্ছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যকার দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর আস্তে আস্তে বাঙালি ও পাহাড়িদের মধ্যে সংঘাত-সংঘর্ষ প্রায় শুন্যের কোঠায় নেমে এসেছে। চুক্তির কারণে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তি ও সম্প্রতি বিরাজ করছে।

বাংলাদেশের শহীদ দিবস ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আসে বঙ্গবন্ধুকন্যার হাতেই। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জà