,

বিষ্ণুপুর এলাকা হতে ১৬.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2023
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের বিষ্ণুপুর এলাকা হতে ১৬.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল ১৬ জানুয়ারী দুপুরে সদরের বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর দক্ষিণপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমান এর ছেলে মোঃ আল আমিন (৩০)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।