,

বুড়িচংয়ে ভূয়া ম্যাজিষ্ট্রেট সাংবাদিক ও সন্ত্রাসী দিয়ে মার্কেট দখলের চেষ্টা! ৯৯৯ ফোন অতঃপর

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2019
news-image

 

নিজস্ব প্রতিবেদক ;
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের কয়েকটি দোকান ভুয়া ম্যাজিষ্ট্রেট, সাংবাদিক এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে কাশেম ও বাবুলের নেতৃত্বে জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ফকির বাজার রেজভীয়া মার্কেটের মালিক মোঃ ফারুক হোসাইন রেজভী । উক্ত মার্কেটের জায়গা নিয়ে জয়নাল আবদীনের সাথে তার বিগত কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিলো।

উক্ত বিরোধের জের ধরেই জয়নাল আবদীনের ভাই কাশেম সদর উপজেলার রসুলপুর এলাকার মৃত আঃ হাকিমের ছেলে ভাড়াটে সন্ত্রাসী বাবুল (৪৫) সহ আরো বেশ কয়েকজন কে মার্কেটের দোকান দখল করার জন্য ভাড়া করে আনে। অভিযোগকারী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় গত ১৭ অক্টোবর দুপুর ২টায় একটি কালো রংয়ের হাইএইচ গাড়ী (নাম্বার প্লেট ঢাকা মেট্রো-খ-১৩-২১৪৪) নিয়ে রেজভীয়া মার্কেটের সামনে এসে দাড়ায় এবং গাড়ী থেকে কাশেম, বাবুলসহ অজ্ঞাতনামা একজন মহিলা ও তিনজন যুবক গাড়ি থেকে নামে। তিনটি মোটর সাইকেল যোগে ৬/৭ জন সন্ত্রাসী বাবুলের সাথে যোগ দেয়। মার্কেটের দোকানদার কাজী মহিউদ্দিন বলেন বাবুলসহ অন্যরা তার খাবার হোটেলে এসে জানায়