ব্রাহ্মণপাড়া শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার নব-নির্বাচিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (৮ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩টায় মাদ্রাসা মিলনায়তনে এই নব-নির্বাচিত কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফ। অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আবদুর রউফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এছাড়া কমিটির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে সহ-সভাপতি হিসাবে মোঃ শরীফুল আলমকে এবং (কো-অপ্ট) চিকিৎসক হিসাবে ডাঃ মোঃ শায়াদাৎ উল্লাহকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারি অধ্যাপক মাওলানা রুহুল আমিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহ