ব্রাহ্মণপাড়ায় আউশ ধান নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক কৃষাণিরা
বি পাড়া প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বত্র চলছে কৃষক কৃষাণির আউশ ধান কাটার মহাউৎসব। কৃষকের এই ধান ঘরে তুলতে কৃষক কৃষাণি কারও যেন একটুও ক্লান্তির ফুসরত নেই। চারদিকে এখন ধান কেটে ঘরে তোলার প্রতিযোগিতা চলছে। আকাশে ঝড়ের ঘনঘটা দেখলেই কৃষক তাড়াতাড়ি এই ধান হই হুল্লড় করে ঘরে তুলতে যেন ব্যাকুল। দীর্ঘ দিনের এই পরিশ্রমের ফসল আউশ ধান সংরক্ষন করে ঘরে তুলতে কেউ কেউ দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনেছেন আবার কেউ কেউ এলাকার শ্রমিক নিয়ে এই ধান কাটার মহা উৎসবে ব্যস্ত রয়েছেন। এক কথায় বললে চলে এই বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় আউশের বাম্পার ফলন হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কৃষক, কৃষাণি ও ছেলে মেয়ে এবং অতিরিক্ত শ্রমিক নিয়ে নিজ নিজ জমির আউশ ধান কর্তন করছে, কেউ আবার মেশিনের মাধ্যমে মাড়াই করে খড় থেকে ধান ছাড়াচ্ছেন, কোথাও কোথাও কৃষাণিরা সংঘবদ্ধ হয়ে ধান সিদ্ধ করছেন। কোথাও আবার দেখা যায় বাড়ির উঠানে এবং বাড়ির আঙ্গিনায় অস্থায়ী উঠান করে ধান রোদ্রে শুকাচ্ছেন। আবহাওয়া অনূকুলে থাকায় বাম্পার ফলন হলেও কর্তনের সময় আবহাওয়ার পরিস্থিতি ভাল না থাকায় আউশ ধান ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষক কৃষাণিদের।
এই ব্যাপারে কৃষকরা জানায়, বর্র্তমান চলিত সময়ে আবহাওয়া জনিত কারনে আমাদের উৎপাদিত ধান ব্যাপক হারে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সময়মত ধান শুকাতে পারছিনা। আকাশে কিছু সময় বৃষ্টি আবার কিছু সময় রৌদ্র এবং বৃষ্টির পানি উঠানে লেগে থাকায় আমাদের ধান শুকাতে ব্যহত হচ্ছে। এতে করে আমাদের ধান এবং খড় পচে নষ্ট হয়ে যাচ্ছে। তারা আরো জানায়, যাদের বড় ঘর আছে তারা ঘরের মধ্যে ইলেক্ট্রিক পাখা ব্যবহার করে সংরক্ষিত আউশ ধানের পানি শুকাচ্ছেন।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায় এবছর ব্রাহ্মণপাড়া উপজেলায়, ৪ হাজার ৮শ ১০ হেক্টর জমিতে আà