,

ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 9, 2019
news-image

আনোয়ারুল ইসলাম ঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার কাইরুল উপজেলার বলরামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

সরেজমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় প্রবাসী এরশাদ মিয়ার নির্মাণাধীন তিন তলা ভবনে উপর নির্মাণ কাজ করার সময় ভবন ঘেষে যাওয়া বিদ্যুতের লাইনের ৪৪০ ভোল্ট তারের সাথে বৈদ্যুতিক শক খেয়ে শরিফুল ইসলাম নিচে ডোবায় পড়ে যায়। এসময় তার সহযোগীরা ও এলাকাবাসী তাকে ডোবা থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া আক্তার জানান, নিহত শরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পূর্বেই সে মারা যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বিà