,

ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র ও আ’লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ৩

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আবু জাহের (আনারস প্রতীক) ও আওয়ামী লীগের প্রার্থীর (নৌকা প্রতীক) সমর্ধকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলার সবুজপাড়া, বড়ধুশিয়া ও ধান্যদৌল এলাকায় পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয় ও প্রচারণায় ব্যবহৃত একটি গাড়ি। সংঘর্ষে দুই পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর এ উপজেলা পরিষদের উপ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেà¦