ব্রাহ্মণপাড়া উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে ৪০ জন স্থানীয় নেতৃবৃন্দের নিয়ে দিনব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে (সোমবার) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা এবং মূল আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ।
দেবব্রত ঘোষ নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল এবং দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ব নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিএমইটির স্মার্ট কার্ড, বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব, বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণ, শিক্ষা বৃত্তি, ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ, অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা, প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তিনি আরো বলেন, স্থানীয় নেতৃবৃন্দই ভূমিকা রাখতে পারে অভিবাসনের সঠিক বার্তা প্রত্যন্ত গ্রামঞ্চলে পৌঁছ