ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ৬ আসনে জাপার প্রার্থী এরশাদের উপদেষ্টা কাজী মো. মামুনুর রশিদ
মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মো. মামুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি এই দুই আসনেই জাতীয় পার্টি থেকে লড়বেন বলে তার কর্মী ও সমর্থকরা জানিয়েছেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় পার্টি একক প্রার্থী কাজী মো. মামুনুর রশিদ। ইতিমধ্যে নবীনগর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে জাতীয় পার্টি মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। পাশপাশি নবীনগরের পাশ্র্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ও তার পক্ষে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও নবীনগর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক ও জেলা জাতীয় পার্টি সদস্য কাজী মো. মামুনুর রশিদ। তিনি দায়িত্ব নেয়ার পর সাংগঠনিক ভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টিকে মজবুত করে তোলেন। বিশেষ করে গত ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্মরণকালের এক বৃহত্তম এক জনসভায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কাজী মো. মামুনুর রশিদকে প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিয়ে যান। এসময় এরশাদ কাজী মো. মামুনুর রশিদ এর দায়িত্ব কাঁধে তুলে নেন। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাজনীতিতে আলà§