ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর বহু নির্মম ঘটনা চলেছে, সেগুলো নিয়ে কোনো অনুশোচনা নেই: আসিফ নজরুল
বাংলাদেশের পরিস্থিতির ওপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজ দেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর বহু নির্মম ঘটনা ঘটে চলেছে, তবে সেগুলো নিয়ে তাদের কোনো সংকোচ বা অনুশোচনা দেখা যায় না। এই দ্বিচারিতার জন্য ভারতকে নিন্দনীয় ও আপত্তিকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি আরো লিখেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ (৬৪ দশমিক ১ শতাংশ) মনে করছেন, অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। গতকাল প্রকাশিত ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে।
এই উপদেষ্টা লিখেন, ‘আমরা নিজেরাও দেখেছি, ছাত্রসংগঠন, মাদ্রাসা, রাজনৈতিক দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উসকানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন।’
গত মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র à¦