ভয়ে বাচ্চাটিকে ট্রাংকে লুকিয়ে রাখেন ছাত্রী
ডেস্ক রিপোর্ট:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলে সন্তান জন্ম দেয়া ছাত্রীকে স্ত্রী হিসেবে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। তিনি নিজেকে মৃত নবজাতকের বাবা হিসেবে দাবি করেছেন। এদিকে সন্তান জন্ম দেয়ার পর ভয় পেয়ে ওই ছাত্রী নবজাতককে ট্রাংকে লুকিয়ে রেখেছিলেন বলে দাবি করেছেন।
নবজাতকটির পরে হাসপাতালে মৃত্যু হয়। নবজাতকের মরদেহ রোববার দুপুরে ছাত্রীর বাবার কাছে হস্তান্তর করা হয়।
গত শনিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাংক থেকে একটি নবজাতককে উদ্ধার করা হয়। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক নবজাতককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র রনি মোলস্না নিজেকে ওই ছাত্রীর স্বামী এবং নবজাতকটির বাবা বলে দাবি করেছেন। ওই ছাত্রীকে বিয়ে করার বিষয়টি দুই পরিবার জানত বলেও দাবি করেন তিনি।
ভয়ে বাচ্চা ট্রাংকে রাখা হয়
সন্তান জন্ম হওয়ার পর (শনিবার) ‘ভয় পেয়ে’ বাচ্চাকে ট্রাংকে লুকিয়ে রেখেছিলেন বলে দাবি করেছেন ওই ছাত্রী।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের কয়েকজন ছাত্রী জানান, হলের একটি কক্ষে ওই ছাত্রীসহ চারজন থাকতেন। তাদের মধ্যে দু’জনের পরীক্ষা শেষ হওয়ায় বেশ কিছুদিন ধরে তারা হলে থাকেন না। আরেক ছাত্রীর ফাইনাল পরীক্ষা চলছে। তিনি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন। তাই বিষয়টি সেভাবে কারও নজরে পড়েনি।
ওই ছাত্রীর চিৎকার শোনে আশপাশের শিক্ষার্থীরা তার প্রসববেদনার কথা জানতে পারেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকà§