মতলব উত্তরের ওসি মিজানুর রহমান চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। মার্চ-২০১৯ মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ২টি ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম ১৭ এপ্রিল’১৯ সকাল ১০ টায় পুলিশ লাইনস অডিটোরিয়ামে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার তুলে দেন।
একই সাথে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসাবে একই থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মুরশেদুল আলম ভূঁইয়া এবং ২টি সাজা পরোয়ানাসহ মোট ৭জন ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করে ব্যাক্তিগতভাবে ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠত্বের জন্য এএসআই আবু হানিফকেও পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার। এভাবে ৫ ক্যাটাগরীর পুরস্কারের মধ্যে ৩টিই জিতে নেয় মতলব উত্তর থানা পুলিশ। এ সময় পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদ পারভেজ চৌধুরী’সহ জেলার সকল সার্কেল এএসপি, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।
পরিসংখ্যান পর্যালোচনায় জানা যায়, ওসি মিজানুর রহমান গত ২০ ফেব্রুয়ারী-২০১৯ মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জের দায়িত্বভার নেন। এর পর থেকেই নবাগত ওসির নেতৃত্বে এ থানা পুলিশ সুসংগঠিত হয়ে অপরাধ দমনে টিম ওয়ার্ক শুরু করে এবং এটি খুবই কার্যকরী ফল দেয়। গà