,

মনোহরগঞ্জে কৃষক বাবুলের মৃত্যু: পিবিআইয়ের তদন্তে পরিকল্পিত হত্যা, গ্রেফতার ৫

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2018
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লার মনোহরগঞ্জ দাদঘর গ্রামের রশিদ মিয়ার বাড়ির সামনে থেকে কৃষক ইসমাইল হোসেন বাবুলের (৪৮) লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। গত বছরের ২৫ আগস্ট রাত ২ টার দিকে উদ্ধার হয় বাবুলের লাশ। স্থানীয়দের ধারণা ছিলো ওই কৃষককে হত্যার পর ওই স্থানে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

বাবুলের পরিবারের অভিযোগ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে কৃষক ইসমাইল হোসেন বাবুলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। লাশ উদ্ধারের পরদিন সকালে থানায় হত্যা মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো পুলিশের এক সদস্যকে বাদী করিয়ে হত্যার ঘটনাকে সড়ক দুর্ঘটনা উল্লেখ মামলা নিয়েছিলেন থানার ওৎকালীন ওসি। এছাড়া খুনের ঘটনাকে সড়ক দুর্ঘটনা বানিয়ে আদালতে একটি ফাইনাল রিপোর্টও দিয়েছে তারা। তবে পুলিশের সেই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন বাবুলের স্ত্রী।

আদালত সেই আবেদন আমলে নিয়ে ঘটনাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লাকে তদন্তের নির্দেশ দেয়। এছাড়া ঘটনার পাঁচ দিন পর ওই বছরের ৩০ আগস্ট তার নিহতের স্ত্রী মরিয়ম বেগম আদালতে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, গত ৩ এপ্রিল বাবুলের মৃত্যু হয়েছে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এমন কথা উল্লেখ করে মনোহরগঞ্জ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.নজরুল ইসলাম আদালতে একটি চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। গত ৭ আগস্ট পুলিশের দেওয়া সেই প্রতà¦