,

মুখে গামছা বেঁধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল চাচা

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

গাইবান্ধা সদর উপজেলায় মুখে গামছা বেঁধে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন তার চাচা লিয়ন মিয়া (২০)।বর্তমানে ছাত্রীটি গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষক লিয়ন মিয়া একই এলাকার প্রতিবেশী সাহেব মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বখাটে লিয়ন মিয়া সম্পর্কে চাচা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এ ব্যাপারে লিয়নের পরিবারকে একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় মেয়েটি পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যায়। রাত আটটার দিকে মেয়েটি টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ঘরের বাইরে আগে থেকে ওৎ পেতে থাকা লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে লিয়ন তাকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন। এ ঘটনায় নির্যাতিতা মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, অপরাধীকে গ্রেপ্তারের অভিযান শুরু করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই ছাত্রীকে নিরাপত্তা দিতে হাসপাতালে মহিলা পুলিশ নিয়োগ করা হয়েছে।

Related posts: