মুরাদনগরে স্কুল নির্বাচনে কারচুপির ভোটার তালিকা, অভিভাবকদের মানববন্ধন ও ইউএনও’র কাছে অভিযোগ
মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বজার থানাধীন আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কারচুপি ও উদ্দেশ্য প্রনোদীত ভোটার তালিকা করে নির্বাচনের তফসিল ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে প্রার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
দুপুরে ভোটার তালিকা সংশোধন করে পূনরায় তফসিল ঘোষণার দাবিতে ওই স্কুল মাঠে মানববন্ধন করেছে অভিভাবক মহল। আগামী ৩ সেপ্টেম্বর উক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায় একটি মহলের ইন্ধনে পরিকল্পিত ভাবে কারচুপি ভোটার তালিকা করেন। ৩৭০ জন ভোটারের মধ্যে প্রায় ৮০ জন ভোটারের নামের তালিকা সঠিক নয়। মৃত ও প্রবাসীদের নামে ভোটার তালিকা করায় ওই পরিবারের লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর ক্ষুদ্ধ হয়েছেà