,

মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের টুইট

আজকের কুমিল্লা ডট কম :
April 15, 2019
news-image

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ইলহান ওমরের একটি ভিডিওর সঙ্গে নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার ছবি যুক্ত করেছেন। শুধু তা–ই নয়, এই ছবি তিনি নিজের সমর্থকদের মধ্যে টুইট করেছেন। তাতে লিখেছেন, ‘আমরা কখনোই ভুলব না।’

ট্রাম্পের এই টুইটে ইলহান ওমরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওমর বলছেন, তিনি কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন। হুমকিদাতাদের কেউ কেউ ট্রাম্পের টুইটের কথা উল্লেখ করেছেন বলেও জানান ওমর।

ওমরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। গতকাল রোববার তিনি এক বিবৃতিতে জানান, ওমরের নিরাপত্তা নিয়ে তিনি ওয়াশিংটন পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশ বিষয়টি নজরদারিতে রাখবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাঁকে আশ্বাস দিয়েছে।

ওমর সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা থেকে কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করেন ওমর। এ কারণে তিনি সমালোচিত। পুলিশ বলছে, ওমরকে কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। দুই সপ্তাহ আগে ওমরকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ নিউইয়র্কে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

ট্রাম্প টুইটে যে ভিডিও ছড়িয়েছেন, তাতে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের এক সভায় ওমরের দেওয়া ভাষণের অংশবিশেষ উদ্ধৃত করা হয়েছে। এই ভাষণে ওমর বলেন, যুক্তরাষ্ট্রের মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। এই কাউন্সিল সৃষ্টির কারণà