,

মেঘনার এ সড়ক ও ব্রিজ নির্মাণ না করার পিছনে কি আঞ্চলিক রাজনীতি?

আজকের কুমিল্লা ডট কম :
October 8, 2017
news-image

 

এম এইচ বিপ্লব সিকদারঃ

গ্রাম গঞ্জে রাজনীতির কূটকৌশল হিসেবে  কাজ করে রাস্তাঘাট, হাট বাজারসহ বিভিন্ন জংশন। ধরে নিন উপজেলা হেড কোয়ার্টার  ,  বাজার, প্রধান রাস্তা যেখানে মানুষের নিজের প্রয়োজনে স্ব-ইচ্ছায় যেতে হয়। আর সে এলাকার স্থানীয় লোকজন স্থানীয় রাজনীতিতে  প্রভাব বিস্তার করে যে কোন পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়নে সহজ হয়ে যায় । যদিও অযোক্তিক, কারন অন্যরা সত্য কথা বলেও দাঁড়িয়ে  থাকতে পারবেনা। সকালে ঘুম থেকে উঠে প্রয়োজনের তাগিদে তাদের বাড়ির কিনারায় যেতে হবে। সে জন্য সত্য কথা ও বলতে হিসেব করে বলতে হয়।উপজেলার সকল স্তরের কর্মকর্তা থেকে শুরু করে সকল নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিদের সাথে উঠাবসা সব সময় চোখের সামনে থাকায় একটা ভ্রাতৃত্ববোধ মেলবন্ধন সৃষ্টি হওয়ার ফলে তাদের সুপারিশে অনেক কাজ কর্ম অতি সহজে সম্ভব হয়।ফলে আশ পাশের এলাকার জনগনের দৃষ্টি তাদের প্রতি সব সময় ইতিবাচক থাকে কারন বিভিন্ন সময় তাদের কাজে আসবে। আর তাদের স্বিদ্ধান্তের বাইরে নাক গলালে লাঞ্চিত বঞ্চিত হওয়ার ভয় আছে।সে দিকে দৃষ্টি দিয়ে তারা অনেকাংশে সুযোগ সুবিধা ভোগী।ফলে এই রাস্তাটি না করার পিছনে এমনই ইঙ্গিত পাওয়া যায় বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় দের সাথে কথা বলে।

সেননগর আলিপুর রাস্তা থেকে শুরু হয়ে খিরাচক বাজার, মির্জানগর কদম তলায় এসে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সংযোগ  সড়কে যুক্ত হয়।এ সড়কটি অতি প্রাচীন ও জন গুরুত্বপূর্ণ। বালু চর  , ব্রà¦