মেয়ে উত্যক্তের জের ধরে লাকসামের দুই গ্রামে ৫ দিন ধরে অস্থিরতা
সেলিম সজীবঃ
কুমিল্লার লাকসামের মনপাল গ্রামের এক মেয়েকে রাজাপুর গ্রামের কয়েকজন তরুণ উত্যক্তের জের ধরে পাঁচ দিন যাবৎ দুই গ্রামের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। পবিত্র ঈদুল আযহার পরের দিন থেকে চলে আসছে এই বিরোধ। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে মনপাল গ্রামের একটি মেয়েকে পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের কয়েকজন যুবক উত্যক্ত করে। উত্যক্তের জেরে মনপালের কয়েকজন যুবক তাদের বাধা দিতে গেলে দুইপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে রাজাপুর গ্রামের তরুণরা প্রতিবাদকারীদের উপর পুনরায় হামলা চালাতে আসলে গ্রামবাসী তাদের কয়েকজনকে আটক করে। এরপর লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছাড়িয়ে নেয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, দুই গ্রামের এই অস্থিরতার কারণে মনপালের গ্রামের বাসিন্দা ও স্কুল-কলেজ শিক্ষার্থীদের যাওয়া আসায় বাধাগ্রস্ত করছে রাজাপুরের যুবকরা। এছাড়াও মনপাল গ্রামে হামলার হুমকি দিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। ফেসবুক থেকে নেওয়া রাজাপুর গ্রামের এক যুবক রেজাউল ফৌরদোস হুমকি দিয়ে বলেছেন- মনপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো…..। যে কোনো মুহূর্তে হামলা হবে…। সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হউন। রাজাপুরবাসী আজ একতাবদ্ধ…। ‘
তবে ওই দুই গ্রামের সচেতন ব্যক্তিরা বলছেন, মনপাল ও রাজাপুর গ্রামের মধ্যে যে অস্থিরতা চলে আসছে তা যেন দ্রুত নিরসন হয়। আমরা চাই না দুই গ্রামের মধ্যে কোন ধরনের সহিংসতা। এদিকে শুক্রবার উত্তরদা ইউনিয়ন পরিষদে এ নিয়ে দুই গ্রামের মধ্যে সালিশ হওয়ার কথা রয়েছে। মানপাল গ্রামের আলী আকবর জানান, রাজাপুর গ্রামের কয়েকজন যুবক আমাদের গ্রামà§