,

যে কারণে দেশের সেরা ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার‘

আজকের কুমিল্লা ডট কম :
January 29, 2019
news-image

 

তাওহীদ হোসেন মিঠুঃ

ব্রিটিশ শাসনামলে এতদাঞ্চলে প্রথম কারাগার হিসেবে কুমিল্লায় ৬৩ একর ১২ শতাংশ ভূমিতে ১৭৯২ সালে জেলা কারাগারটি স্থাপন করা হয়। কারাগারের মূল বেষ্টনীর পরিমান ৯৬ বিঘা। ১ হাজার ৮শ’ ৩৮ জন বন্দী ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিকে ১৯৬২ সালে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। ২০০৬ সালে দুর্নীতিমুক্ত সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা এবং বন্দী কল্যাণে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করায় কারাগারটিকে দেশের অন্য কারাগারের মডেল হিসেবে চিহ্নিত করা হয়। এমন একটা সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে গত ২০১৫ সালের ১১ অক্টোবর জাহানারা বেগম সিনিয়র জেল সুপার ও গত ২০১৮ সালের ২৪ ডিসেম্বর ফোরকান ওয়াহিদ জেলার হিসেবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের যোগদান করেন । সিনিয়র জেলসুপার ও জেলার পূর্বের ধারাবাহিকতায় কারাগারটিকে দুর্নীতিমুক্ত এবং বন্দীদের চারিত্রিক সংশোধনাগার হিসেবে পরিণত করার লক্ষ্যে পূর্বের কর্মকান্ডকে আরো ত্বরান্বিত এবং নব উদ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন।

জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ২ হাজার ৬শ’ ৮০ জন বন্দীর মধ্যে ২ হাজার ৫শ’ ৭৫ জন পুরুষ ও ১শ’ ০৫ জন মহিলা বন্দী রয়েছে। এর মধ্যে ৫শ’ ৪৭ জন পুরুষ ও ২৩ জন মহিলা কয়েদী। ২ হাজার ২৮জন পুরুষ ও ৮২ জন মহিলা হাজতী অবস্থান করছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দী রয়েছে ৬১ জন পুরুষ ও ৭ জন মহিলা। মায়ের সাথে শিশু বন্দী রয়েছে ৫ ছেলে ও ৫ মেয়ে। আরপি বন্দি রয়েছে ২জন। ৭৫ শয্যা বিশিষ্ট কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭০ জন বন্দী।

যে কারণে দেশের সেরা ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার’

‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’

কারা বিভাগের এই ভিশনকে সামনে রেখে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের বর্তমান প্রশাসন প্রশিক্ষন-শৃঙ্খলা- মানবতা এই মুল মন্ত্রে দীক্ষিত à