,

রংপুর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য বিভ্রান্তিমূলক – নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান

আজকের কুমিল্লা ডট কম :
December 23, 2017
news-image

আশিকুর রহমান আশিকঃ

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, রংপুর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য বিভ্রান্তিমূলক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, রংপুরে সুষ্ঠ নির্বাচন হয়েছে, আবার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সূক্ষ্ন কারচুপি হয়েছে। তাদের এ ধরনের বক্তব্য নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বন্দর কার্যালয়ে বিবির বাজার স্থলবন্দর ও কাস্টমস্ অফিসের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান আরো বলেন, রংপুরে আওয়ামীলীগ হারলেও যে এক ধরনের সুষ্ঠ নির্বাচনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে তাই আওয়ামীলীগের জয়।
এর আগে  শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউজে পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দের সাথে তাদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।

বন্দর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদারসহ বন্দর কর্তৃপক্ষ।