রাসেল মিয়াকে মিজানুর রহমান আজহারীর দালাল বলায় চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি:
সমাজ সংস্কারক ইউটিউবার সংশোধন চলচ্চিত্রের নির্মাতা, অভিনেতা রাসেল মিয়াকে ওয়াজের মাহফিলে মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর দালাল বলায় গাজী সুজন শাহ্ ইবনে সায়েদীর বিরুদ্ধে বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে অপু মিডিয়া জোন ইউটিউব চ্যানেলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
অপু মিডিয়া জোনের নির্বাহী পরিচালক সাইদ হোসেন অপু চৌধুরীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হিফজুল কুরআর শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা মো: আসাদুজ্জামান দেওয়ান, অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী, স্টাফ রিপোর্টার গফুর মিয়াজী, বাকিলা দারুল কুরআন মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মু. শামসুদ্দিন মাহমুদ, মেঘনা থিয়েটারের সভাপতি মোঃ তবিবুর রহমান রিংকু, সহ-সভাপতি মাসুদ রানা নিশান, চাঁদপুর মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক জহির মনোয়ার, কোটা সংস্কার আন্দোলন চাঁদপুরের যুগ্ম-আহ্বায়ক সামিউল প্রধান, নবরুন শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুর রহমান, অপু মিডিয়া জোনের সহকারী পরিচালক জুয়েল হোসাইন, এস এম মিজান আহমেদ, অভিনেতা ইমাম হোসেন, স্কিপ রাইটার ও অভিনেতা রিয়াজ শাওন, ইচ্ছে পূরণ যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক বাপ্পি চৌধুরী প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ের একজন জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী। তিনি বর্তমান যুবসমাজের কাছে একজন গ্রহণযোগ্য আলà§