বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

লক্ষ্মীপুর রামগতিতে ট্রাক্টরচাপায় মো. সায়েম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে রামগতি-সোনাপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার চররমিজ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রাক্টরের পেছনে দাঁড়িয়ে ছিল সায়েম। ট্রাক্টরটি পেছনের দিকে নিতে গেলে সে নিচে পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সায়েম মারা যায়। এ ঘটনায় চালক পালিয়ে গেলে স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করে পুলিশে খবর দেয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।