শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক ২৩ বীর ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমিল্লা জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহà¦