শিক্ষার্থীদের স্বার্থে কুবি ছাত্রলীগের ১৫ দফা
শাহাদাত বিপ্লব, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নিকট ১৫ দফা দাবি উল্ল্যেখ করে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার ( ২৯ সেপ্টেম্বর) সকালে উপাচার্য কার্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এ স্মারকলিপি দেয়া হয়।
১৫ দফা দাবিগুলো হলো-
১. সন্ধ্যায় শহর থেকে বাসে করে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীদের অসহনীয় ভোগান্তি লাগবে সান্ধ্য-কালীন বাস বৃদ্ধি।
২. আবাসিক হল গুলোতে নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান করা।
৩. বিদ্যমান নিম্নমানের রাউটার এবং নিম্ন গতির ইন্টারনেট পরিহারপুর্বক উচ্চমানের রাউটার এবং উচ্চগতি সম্পন্ন ইইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুঃখ খ্যাত ফিটনেসবিহীন বিআরটিসি বাস গুলো অতিদ্রুত পরিহার করে ফিটনেস সম্পন্ন ও মানসম্মত বাস প্রদান করা।
৪. ড্রাইভার সংকট দূর করার লক্ষ্যে অতিদ্রুত ইউজিসি থেকে প্রয়োজনীয় সংখ্যক ড্রাইভার পদ অনুমোদন করে যথাযথ নিয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়া।
৫. চলমান ভয়াবহ বাস সংকট দূরীকরণের লক্ষ্যে নতুন অনুমোদিত প্রকল্পের আওতাধীন পাচ টি নতুন বাস দ্রুত সময়ের মধ্যে ক্রয় করা।
৬. আসন্ন সমাবর্তন ব্যাচ ভিত্তিক নির্ধারণ না করে রেজাল্ট ভিত্তিà¦