,

শিক্ষার্থী কাশপিয়ার মৃত্যু : প্রধান আসামি সজিব গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 2, 2024
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের দুর্গাপুর ইউনিয়নের আমতলী এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী কাশপিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার প্রধান  আসামি  সজিব হোসেনকে (২৪)  গ্রেফতার করেছে  কোতয়ালি থানা পুলিশ। বাকি দুই আসামি  এখনো পলাতক  রয়েছেন।

গ্রেফতার হওয়া  সজিব হোসেন  কুমিল্লা  সদরের আমতলী এলাকার মোবারক হোসেনের ছেলে।

সোমবার ঢাকা থেকে প্রধান আসামি সজিব হোসেনকে গ্রেফতার করে থানা পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, ঢাকা থেকে সজিবকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে  জেলহাজতে  প্রেরণ  করা  হয়েছে।

উল্লেখ্য যে,  এদিকে কাশপিয়ার মৃত্যু আত্মহত্যা হিসেবে মামলা হলেও এই মৃত্যুকে  ঘিরে প্রতিনিয়ত রহস্য বাড়ছে। নিহতের পরিবারের অনেকেই বলছেন এটা পরিকল্পিত হত্যা, আত্মহত্যা নয়। বাড়িতে একা পেয়ে কাশপিয়াকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতকরা। আর ঘাতকরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এ রহস্য আরো ঘনীভূত হচ্ছে। নিহত বারিহা সিদ্দিকা কাশপিয়া (১২) কুমিল্লা সদরের আমতলী পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলী বাড়ির বিল্লাল হোসেনের মেয়ে। সে কুমিল্লা সেনানিবাসের পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ১৯ জুন বিকেল সাড়ে ৪ টার দিকে নির্জন বাড়িতে কাশপিয়ার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আ