,

শুভ জন্মদিন লিওনেল মেসি: বিশ্বের তারকারা যা বললেন মেসিকে নিয়ে

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2020
news-image

 

স্পোর্টস ডেস্ক:

শুভ জন্মদিন লিওনেল মেসি। রোজারিও থেকে উঠে আসা এক ক্ষুদে বালক যে কিনা পায়ের জাদুতে বুঁদ করে দিয়েছেন গোটা বিশ্বকে। সেই বিষ্ময়বালক থেকে ফুটবলা ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হওয়া মেসির জন্মদিন আজ। অভিধানে যত রকম প্রশংসাসূচক শব্দ আছে তার সবগুলো ব্যবহারের পরেও মনে হয় সঠিকভাবে বর্ণনা করা যাবে না এই ক্ষুদে জাদুকরকে। তবুও বছর-বছর চেষ্টা চলেছে, নানান জন নানান বিশেষণে বিশেষায়িত করেছেন। কেউ এলিয়েন কিংবা কেউ জাদুকর। মেসির জন্মদিনে মেসিকে নিয়ে করা কিছু বিখ্যাত উক্তি নিয়ে আজকের প্রতিবেদন।

কয়েক মাস আগেই সাবেক বার্সেলোনার কোচ ভালভার্দে তো বলে বসলেন, ‘মেসিকে বর্ণনা করার মতো যথেষ্ট পরিমাণে প্রশংসাসূচক শব্দ পৃথিবীতে এখনো আবিষ্কারই হয়নি।’

বার্সার সাবেক কোচ এবং বর্তমান ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘তাকে নিয়ে লিখো না। তাকে বর্ননা করার চেষ্টা করো না। শুধু দেখে যাও।’

ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার ডেভিড লুইজ বলেন, ‘খেলার মাঠে দক্ষতায় পার্থক্য গড়ে দেয়। আর মেসি অসাধারণ দক্ষ। সে সর্বকালের সেরা খেলোয়াড়।’

ক্যামেরুনের সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্স সং এর মতে, ‘লিওনেল মেসি? ওহ! আমি মনে করে সে অসাধারণ। সে আমার জীবনকালে দেখা সেরা খেলোয়াড়।’

এসি মিলান ফুটবল ক্লাবের প্রধান আদ্রিয়ানো গ্যালিয়ানি বলেন, ‘আমি পেলে এবং ম্যারাডোনা দুজনকেই খেলতে দেখেছি। তবে মেসি তাদের চেয়ে সেরা। মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।’

বর্তমান ক্রোয়েশিয়ান এবং বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ তো স্পষ্টই জানিয়ে দিলেন, ‘বার বার এ কথà