,

সদর দক্ষিণের লালমাই বাজারে এক যু্বককে কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2018
news-image

 

সাকিব আল হেলালঃ

পূর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মিজানুর রহমান (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে  জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান  সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সৈয়দ জামানের ছেলে।

স্থানীয় সূত্র জানান, মিজানের পরিবারের সঙ্গে একই গ্রামের কিছু লোকের জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। সকালে মিজান মোটরসাইকেলে করে আদালতে যাওয়ার পথে একই গ্রামের তার প্রতিপক্ষ মাইদর আলী, আবুল কাসেম,  আলমাছ ও মনির তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত. ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।