সরাইলে বর্তমান উপজেলা আ’লীগ আহবায়ক কমিটি অবৈধ, বললেন মহিলা আ.লীগের সভাপতি
সরাইল সংবাদদাতা:
সরাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা দিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভাপতি রোকেয়া বেগম। আর সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন দ্রুত রাজাকারের তালিকা প্রকাশের দাবী জানিয়েছেন।
এছাড়া সকলের দাবি বধ্যভূমি রক্ষা করে সৌন্দর্য বর্ধন করার। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন তারা।
সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী, সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মাহফুজ আলী, কৃষকলীগের সভাপতি মো. শফিকুর রহমান,আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান ও মো. ইকবাল হোসেন প্রমূখ।
সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের কাছে অনুরোধ অবিলম্বে রাজাকারদের তালিকা করে জাতীর সামনে তুলে ধরুন। দেশের জীবিত মুক্তিযোদ্ধারা স্বস্তি পাবে। আর মৃà¦