সাংবাদিক ইমরুলের বিরুদ্ধে অপপ্রচার: কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকি-ধমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে সোমবার বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল। কর্মসূচীর শুরুতে মূল ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও হুমকি- ধমকীর শিকার মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল।
এ সময় বক্তব্য রাখেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অব কুমিল্লার সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি হুমায়ুন কবীর রনি, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি ও একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশন এর উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু, আরটিভি ও যুগান্তর প্রতিনিধি আবুল খায়ের ।
এà¦