সাইপ্রাসের তালিকাভুক্ত আসামী ও ইউরোপে মানব পাচার চক্রের মূল হোতা সোহেল কুমিল্লা র্যাবের হাতে আটক
ইসতিয়াক আহমেদঃ
ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইউরোপসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অপরাধে মানব পাচার চক্রের মূল হোতা সাইপ্রাসের তালিকাভুক্ত অপরাধী সোহেল মজুমদার প্রকাশে হাবিবুর রহমান প্রকাশ্যে আদনান সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার দুপুরে কুমিল্লা র্যাব-১১ সিপিসি ২ এর কার্যালয়ে উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের জানান, গত ১০ সেপ্টেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানার মোহাম্মদ মিলন মিয়া নামে এক ব্যাক্তি কুমিল্লা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন যে, তার ছোটভাই সাইফুলকে বিদেশে নেওয়ার জন্য বিভিন্ন ধাপে ১৫ লাখ টাকা নেয় একটি চক্র।
গত ১ জানুয়ারি সাইপ্রাস নেওয়ার কথা বলে চক্রটি দুবাই নিয়ে যায়। দুবাই নিয়ে ছয় মাস আটকে রেখে আরো চার লক্ষ টাকা দাবি করে। উপায়ন্ত না দেখে ভুক্তভোগী পরিবার র্যাবের কাছে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা সদর দক্ষিণ মà