সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় চাই সমন্বিত উদ্যোগ : চাঁদপুর ডিসি মোহসিন উদ্দিন
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় চাই সমন্বিত উদ্যোগ : চাঁদপুর ডিসি মোহসিন উদ্দিন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সব পক্ষকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসিন উদ্দিন।
একই সঙ্গে কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনার জের ধরে সম্প্রীতিতে যেন বিন্দুমাত্র চিড় না ধরে, সে ক্ষেত্রে সর্বোচ্চ সজাগ থাকতে ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (৬ অক্টোবর) মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। তিনি বক্তব্য প্রদানকালে আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে