,

সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিময় আবাসস্থল এই বাংলাদেশ: পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল

আজকের কুমিল্লা ডট কম :
October 21, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বলেছেন, হাজার বছর ধরে এ দেশের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা ও সম্প্রীতি প্রদর্শন করে আসছে- এটি আমাদের অহঙ্কার। সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিময় আবাসস্থল এই বাংলাদেশ এবং বর্তমান সরকার এ সম্প্রীতি রক্ষা এবং অসাম্প্রদায়িক ধারা বজায় রাখতে বদ্ধপরিক্কর। আর বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিসংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আপনারা সবাই ভাল মানুষ, আলোকিত মানুষ, ভাল থাকুন আমি আপনাদের পাশে আছি ও থাকবো ।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লার ইয়াং ম্যান্স বুদ্ধিস্ট এসোসিয়েশন এবং সংঘরাজ জ্যোতিপাল মহারেথো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়োর শুভ উদ্বোধন এবং কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ, এমপি এসব কথা বলেন ।