,

সারাদিন রাজমিস্ত্রির কাজ করেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন

আজকের কুমিল্লা ডট কম :
June 1, 2020
news-image

ডেস্ক রিপোর্টঃ

রাজমিস্ত্রির যোগালির কাজ করে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে মো. মামুন নামে এক শিক্ষার্থী। সে পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রোববার (৩১ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায় মামুন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রাম এলাকার বাসিন্দা কৃষক আবদুল বারেক মাতব্বরের ছেলে মামুন। বারেকের দুই স্ত্রী। প্রথম সংসারে তার এক ছেলে ও এক মেয়ে। পরে কহিনুর বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। এই সংসারে তার এক মেয়ে ও এক ছেলে মামুন।

২০১৫ সালে দক্ষিণ গেরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৪.৫০ অর্জন করে মামুন। এরই মধ্যে বোনের বিয়ে হয়ে যায়। তার বাবা বারেক বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারেন না। ফলে শুরু হয় মামুনের জীবন যুদ্ধ।

মামুন জানায়, পঞ্চম শ্রেণি পর্যন্ত তার বাবা পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি বার্ধক্যজনিত কারণে কোনো কাজ করতে পারেন না। তাই ৬ষ্ঠ শ্রেণি থেকে পড়াশোনার পাশাপাশি নিজে আয় করা শুরু করে মামুন। নির্মাণ শ্রমিক নজরুল মিস্ত্রি তাকে জোগালির কাজ শেখান। এরপর প্রতি মাসের সাপ্তহিক ছুটির দিন ও বিভিন্ন সরকারি ছুটির দিনে রাজমিস্ত্রির যোগালির কাজ করত সে। সেখান থেকে আয় করা টাকা দিয়ে পরিবারের খরচ ও নিজের পড়াশোনার খরচ চলতো। ২০১৫ সালে রাজমিস্ত্রির জোগালির কাজের শুরুতে ৪৩০ টাকা পেত সে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মজুরিও বেড়েছে। বর্তমানে সে পাঁচশ টাকা