,

সালমানের সঙ্গে বিয়ের কার্ড ছাপানোর কথা স্বীকার করলেন অভিনেত্রী সঙ্গীতা

আজকের কুমিল্লা ডট কম :
December 31, 2024
news-image

সালমানের সঙ্গে বিয়ের কার্ড ছাপানোর কথা স্বীকার করলেন অভিনেত্রী সঙ্গীতা

ডেস্ক রিপোর্ট:

বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পরেও সবচেয়ে বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এর মধ্যে অন্যতম হলো খুনের হুমকি এবং বিয়ের সম্পর্কের নানা গুঞ্জন। বহুদিন ধরে সালমানের সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর সম্পর্কের খবর শোনা যায়। কিছুদিন আগে, অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এক সময় সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সঙ্গীতা বিজলানির। তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছালেও, শেষ পর্যন্ত তা ভেঙে যায়, যা নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা হয়। এরপর থেকে অনেকের মনে নানা প্রশ্ন উঠে। তবে দীর্ঘদিন পর সঙ্গীতা এবার নীরবতা ভেঙে মুখ খুললেন।

এখন শিগগিরই সঙ্গীতা ‘ইন্ডিয়ান আইডল ১৫’ শোয়ের একটি এপিসোডে দেখা দেবেন। শোয়ের একটি নতুন প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

প্রশ্ন করা হয়েছিল, সালমানের সঙ্গে তার বিয়ের কার্ড ছাপানোর ব্যাপারে। সঙ্গীতা স্বীকার করেন, যা গুঞ্জন উঠেছে তা মিথ্যা নয়। এই উত্তরে শোয়ের বিচারক, সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি সহ সবাই চমকে