,

সেরা অভিনেতা ফেরদৌস, সেরা অভিনেত্রী মৌসুমী ও মিম

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2016

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪
বিনোদন প্রতিবেদক: মৌসুমী-ফেরদৌস ও মিমচূড়ান্ত হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম। জুরি বোর্ডের সদস্যদের বাছাই শেষে মনোনীত ব্যক্তিদের নাম পাঠানো হয় তথ্য মন্ত্রণালয়ে। ২৪ ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এতে স্বাক্ষরও করেছেন। ২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি নির্বাচিত হয়েছে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’। একই ছবির জন্য সেরা কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবেও দুটি বিভাগে পুরস্কার পেয়েছেন মুরাদ পারভেজ। আর সেরা অভিনেতা হয়েছেন ফেরদৌস (এক কাপ চা)। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মৌসুমী (তারকাঁটা) ও মিম (জোনাকীর আলো)।

BINODON 2014
তথ্য মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব জানা গেছে।
..জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুর রহিম অঞ্জন। ‘দেশা দ্য লিডার’ ছবির গানের জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন জেমস। এবারই প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলতে যাচ্ছেন। যৌথভাবে সেরা গায়িকা নির্বাচিত হয়েছেন রুনা লায়লা (প্রিয়া তুমি সুখী হও) ও মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ)। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবির জন্য সেরা সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও রূপসজ্জা শিল্পী নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইম রানা, মাসুদ পথিক, বেলাল খান ও আবদুর রহমান।

সেরা গায়ক ছাড়াও ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য এ বছর সেরা খল চরিত্রে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান। একই ছবির জন্য সেরা চিত্রনাট্যকার সৈকত নাসির ও সেরা সম্পাদক হয়েছেন তৌহিদ হোসেন চৌধুরী। আর বাংলাদেশি চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিত মিশা সওà¦