,

সৌদির ভুলে কুমিল্লার রুহুলের লাশ পাকিস্তানে দাফন, শেষ দেখাও পেলেন না স্ত্রী-সন্তান

আজকের কুমিল্লা ডট কম :
January 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

হাসপাতালের বিল পরিশোধ এবং বিমানে দেশে আনার টিকেট কাটা হলেও সৌদি আরবে হাসপাতাল কর্তৃপক্ষের ভুলে মৃত কুমিল্লার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রামের রুহুল আমিনের মরদেহ চলে যায় পাকিস্তানে। এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। পাকিস্তানে তার দাফনও সম্পন্ন করে ফেলেছে।

২০১৯ সালের ১৬ ডিসেম্বর সৌদি আরবে মস্তিঙ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণকারী লাশ ভুলে পাকিস্তানে চলে যাওয়ায় তারা দাফন করে ফেলে। লাশ বদলের এমন ঘটনায় এলাকাবাসীও রীতিমত হতবাক। কান্নাজড়িত কণ্ঠে রুহুল আমিনের স্ত্রী মিলি আক্তার বলেন- ‘দুই বছর আগে আমার স্বামী রুহুল আমিন সৌদি আরব গেছেন। যাওয়ার সময় বলছিলেন আমাদের আর কষ্ট থাকবো না। দেখতে দেখতে দুইটা বছর গেল। কিন্তু ৩ লাখ টাকা ঋণ থাকায় বাড়িতে আসার ইচ্ছা থাকলেও তিনি আসেননি। সবসময় দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবেছেন। কিন্তু শেষবারের মতো স্বামীর মরা মুখটাও দেখলাম না। এ কেমন ভাগ্য! এখন কেমনে বাঁচমু।’

জানা গেছে, মুরাদনগরের পীরকাশিমপুর গ্রামের মৃত দানু মিয়ার ছেলে মো. রহুল আমিন প্রায় ১৫ বছর আগে একই উপজেলার চন্দনাইল গ্রামের বেদন মিয়ার মেয়ে মিলি আক্তারকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে রিদওয়ান হাসান (১৩) স্থানীয় মাদরাà