হোমনায় সিএনজির হর্ণ বাজানো নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর ও ওমরাবাদ গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৬ আগস্ট) বিকালে উপজেলার ওমরাবাদ গ্রামের আক্তার হোসেনের ছেলে সিএনজি চালক সাব্বির হোসেনের সিএনজির হর্ণ বাজানোকে কেন্দ্র করে কাশিপুর গ্রামের কয়েকজন ছেলের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সাব্বিরকে মারধর করে। এ খবর পেয়ে ওমরাবাদ গ্রামের লোকজন সাব্বিরের পক্ষ নিয়ে লাঠিসোঠা নিয়ে কাশিপুর গ্রামের ওই ছেলেদের খুঁজতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসিকে শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়।
এ ঘটনায় পরদিন দুইপক্ষের মধ্যে সালিশ বৈঠক বসার কথা ছিল। কিন্তু শনিবার (৭ আগস্ট) গণটিকা দেয়ার তারিখ থাকায় সালিশের তারিখ পরিবর্তন করা হয়।
আজ শনিবার (৭ আগস্ট) সকালে কাশিপুর বাজারে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় ওমরাবাদ ও কাশিপুর উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপুর পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অন্তত অর্ধডজন আহতদের ঢাকা ও কুমিল্লায় প্রেরণ করা হয়েছে, বাকিদের হোমনা ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর পেয়ে হোমনা, তিতাস, মুরাদনগর তিন থà