১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় বিশ্ববাসী হতবাক -রেলমন্ত্রী মুজিবুল হক
মোঃ বেলাল হোসাইন , চৌদ্দগ্রামঃ
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ১৫ আগস্টে জাতীর জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যার ঘটনায় বিশ্ববাসী হতবাক হয়েছে। হত্যাকারীরা সে সময় একটি কালো আইন জারি করেছিলেন। যাতে করে বঙ্গবন্ধু হত্যার বিচার না হয়। কিন্তু ১৯৯৬ সালে আ’লীগ ক্ষমতায় এসে সে কালো আইনটি বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। ইতোমধ্যে কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে। বাকিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা হতবাক হয়েছেন। তাই তারা আজকে বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করছেন। শেখ হাসিনার আমলে অর্থনীতি সমৃদ্ধ হয়েছে। সে জন্য দেশের মধ্যে নতুন নতুন ব্যাংকের আত্মপ্রকাশ ঘটছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উদ্যোক্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত বাজারে মধুমতি ব্যাংকের ২৬তম শাখা ‘মধুমতি কনকাপৈত’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন, ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এমপি, ব্যাংকের à¦