২৮ ফুট দৈর্ঘ্যের কলম বৃহত্তর কুমিল্লার সন্তান হায়দার!
ডেস্ক রিপোর্টঃ
গাছ দিয়ে ২৮ ফুট দৈর্ঘ্যের বৃহৎ একটি কলম তৈরি করে চারিদিকে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেরর আব্দুল্লাহ আল হায়দার নামের এক যুবক। কলমের গায়ে আরবিতে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও আল কোরআনের ১১৪টি সুরার নামও খোদাই করে নিজেই লিখেছেন ওই যুবক। এ ঘটনা এলাকায় এখন ‘টক অব দ্যা নবীনগর’ এ পরিণত হয়েছে।
জানা গেছে, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা হায়দার গত প্রায় দুই মাস ধরে কাজ করে এই কলমটি তৈরি করেছেন। হিসাববিজ্ঞানে স্নাতক করা হায়দার ইতিমধ্যে কলমটিকে বিশ্বের সর্ববৃহৎ বল পয়েন্ট কলম হিসেবে স্বীকৃতি পেতে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদনও করেছেন।
এ ব্যাপারে কলমটির রূপকার হায়দার কালের কণ্ঠকে জানান, কলমটি সেগুন গাছ দিয়ে তৈরি করা হয়েছে। ৭৮ কেজি ওজনের এই কলমের দৈর্ঘ্য ২৭ দশমিক ৮ ফুট (৮ দশমিক ৪৭ মিটার) ও এর প্রস্থ ১৮ইঞ্চি। বৃহৎ এই কলমের গায়ে আল্লাহর পবিত্র ৯৯ নাম ও ১১৪টি সুরার নাম ছাড়াও কলমের মুখে ‘আল্লাহু আকবর’ এবং সুরা আলাকের দুটি ও সুরা আল-কলমের দুটি আয়াত খোদাই করে লেখা রয়েছে।
কলমটি তৈরির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কলম প্রস্তুতের জন্য ২৫ ফুট দৈর্ঘ্যের একটি সেগুন গাছ ২৮ হাজার টাকায় ক্রয় করি। এরপর সেটি বাড়িতে এনে পরিস্কার করে ছাদের ওপর গাছটি শুকায়। তারপর গাছটি দুই ভাগে কেটে এর মধ্যে ২৫ফুট দৈর্ঘ্যের ও আধা ইঞ্চি প্রস্তুর স্টিলের পাইপ স্থাপন করে গাছটি আটা দিয়ে যুক্ত করে রঙ করি।
কলমের নিপ তৈরির কাজে সহযোগিতা করেছেন মাস্টার ক্রাফটম্যানশিপের হেড ট্রেইনার জাহিদ হোসেন। আর নির্ভুল আরবি লেখার যাচাইয়ের কাজে সহযোগিতা করেছেন সদর উপজেলার বিরামপুর উত্তরপাড়ায় অবস্থিত মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নজরুল ইসলাম বিন সাইদ এবং সদর উপজেলার নরসিংসারে জোবায়দা খাতুন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবà