ডেস্ক রিপোর্টঃ
রাশিয়া থেকে এবার পাঁচটি অত্যাধুনিক এমআই-১৭ হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ। হেলিকপ্টার কিনতে মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আগামী মাসে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি সেখানে ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি সফরে থাকবেন। ওই সময়ে তিনি এই বিষয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করবেন। এছাড়াও তার সফরের সময়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এগুলো হলো, টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে সমঝোতা স্মারক, সংবাদ সংস্থা বাসস এবং ইথার তাসের মধ্যে সমঝোতা স্মারক এবং সংস্কৃতিক সহযোগিতা ক্ষেত্রে সমঝোতা স্মারক।
উল্লেখ্য, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন।
গূত্র জানায়, এ হেলিকপ্টারগুলো কেনার পর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের পক্ষ থেকে কাজে লাগানো হবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ১১ থেকে ১৩ এপ্রিল দ্বিপাক্ষিক সফরে রাশিয়া যাবেন। সেখানে এ বিষয়ে আলোচনা হবে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে রাশিয়ার প্রধাà¦